অমিত শাহের আজকের বীরভূমের কর্মসূচী - The News Lion

অমিত শাহের আজকের বীরভূমের কর্মসূচী

 


দি নিউজ লায়নঃ   আজ অমিত শাহের এবারের পশ্চিমবঙ্গ সফরের দ্বিতীয় দিন। আজ দ্বিতীয় দিনে বীরভূমে রোড শো করতে চলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সূত্রের খবর অনুযায়ী, এদিন বিশ্বভারতীর উপাচার্যের সঙ্গে বৈঠক করবেন অমিত শাহ। এরপর ঘুরে দেখবেন আশ্রম চত্বর ও একই সঙ্গে বিশ্বভারতী পরিদর্শন করবেন তিনি।


 জানা গিয়েছে এসময় তাঁর সঙ্গে থাকবেন না দলীয় প্রতিনিধিরা। তবে সঙ্গে থাকবেন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী ও আশ্রমিকরা।  দুপুরে বীরভূমের রতনপল্লীতে লোকশিল্পী বাসুদেব দাস বাউলের বাড়িতে যাবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সেখানে জ্ঞান শোনার পাশাপাশি তাঁর বাড়ির শিবমন্দিরে পুজো দেবেন তিনি।


 এবং সেখানে মধ্যাহ্ন ভোজ সেরে বোলপুর ডাকবাংলোতে যাবেন অমিত শাহ। এরপর হুনুমান মন্দিরে পুজো দেবেন তিনি। তারপর রোড শো’তে অংশ নেবেন। ডাকবাংলো মাঠ থেকে বোলপুর চৌরাস্তা পর্যন্ত বিজেপির মিছিলে থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী। মিছিল শেষ হলে প্রেস কনফারেন্স করবেন শাহ। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.